Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস খাদে, হেলপার সহ আহত ৩৮

Bangla FMbyBangla FM
১০:১৩ am ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি :

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী এম এম পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহত হয়েছে অন্তত ৩৮ জন যাত্রী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বরিশাল থেকে ৩ টি বাস ও একটি মাইক্রোবাস ভর্তী প্রায় ২২০ জন বরযাত্রী নিয়ে রাজবাড়ীর বিনতপুরে ফিরছিলেন একটি বরযাত্রী। পথিমধ্যে সেই বরযাত্রীর মধ্যে ৫০ জন যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ত্রন হাড়িয়ে খাদে পরে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই ৩৮ জনের মতো আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সবে বরাতে নামাজ শেষ করে বের হলে হঠাৎ প্রচন্ড আওয়াজ শুনে দৌড়ে এসে দেখি যাত্রীবাহী একটি বাস খাদে পরে উল্টে গেছে, তখন বাস ভর্তি যাত্রী ছিল। আমরা দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেই। তাদের আসা কালক্ষেপণ না করে দ্রুত বাসের ভিতর আটকা থাকা যাত্রীদের উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ এসে বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, এম এম পরিবহনের একটি বর যাত্রীবাহী বাস রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুলত বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনতপুর যাচ্ছিল। 

তিনি আরো জানান, আহত হয়েছে বাসের সব যাত্রী। তবে গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে ভাংগা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ৯.৫৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে আমার একটি টিম নিয়ে দ্রুত ঘটনা স্থলে আসি। উল্টো যাওয়া এম এম পরিবহনের বাস থেকে হেলপার সহ সকল যাত্রীকে নিরাপদে বের করে আনি। গুরুত্বর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে গাড়ীটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

বিধান মন্ডল 

ফরিদপুর প্রতিনিধি 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম