Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে অন্ধ বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চাচাতো নাতি আটক

Bangla FMbyBangla FM
১১:০৬ am ২০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে হামলার করে  ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে একজনকে আটক করেছে  দুমকি থানা পুলিশ। 

শনিবার(১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মিরা বাড়ি । তার বাবার নাম হোসেন মিরা। 

স্থানীয়রা জানান, গভীর রাতে বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে তিনি। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন তিনি। তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করা হয়।

রাশিদা বেগম বলেন, ওদের(মনির) সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে সে। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছি আমি।

অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা  হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাটির এখনও তদন্ত চলমান আছে ।

মো.সুমন মৃধা

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম