Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক মন্ত্রী আনিসুল হকের ৫২ দিন, আইজিপি মামুনের ৯২ দিনের রিমান্ড মঞ্জুর

Bangla FMbyBangla FM
১০:৪০ am ১৯, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।  

বুধবার (১৯ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ সংক্রান্ত আদেশ দেন।

এদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।  

গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের ২২ আগস্ট, তার মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ইনু ২৬ আগস্ট গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত মোট ৪০ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।  

যাত্রাবাড়ী থানায় করা সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত ৯২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।  

এছাড়া, মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাদেক খানকে গত ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তাঁর মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।  

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।  

আজ সকাল সাড়ে ৮টার পর আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক মামলায় তাদের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

Tags: অপরাধরাজনীতিরিমান্ড মঞ্জুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম