Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৬:৪০ pm ০৮, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ

সরকার এক দিন বয়সের লেয়ার মুরগির বাচ্চা প্রতিটি ৫৭ টাকা এবং ব্রয়লার প্রতিটি ৫৩ টাকা নির্ধারণ করে দিলেও পোল্ট্রির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে লেয়ার মুরগির বাচ্চা ৯০ টাকা থেকে ১০০ টাকা এবং ব্রয়লারের বাচ্চা ৮০ টাকা থেকে ৯০টাকা দরে বিক্রি করছে সেই সাথে ফিড, ভ্যাকসিন ও ঔষধের দামের উর্দ্ধগতির  কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে জেলার খামারীরা সরকার নির্ধারিত মূল্যে ডিম ও মুরগী বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা।

শনিবার ( ৮ মার্চ) বিকাল পাঁচটায় শহরের উজান ভাটি হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে এই সংগঠনটি।

এসময় তারা বলেছেন উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে ডিম ও মুরগী বিক্রি করতে হচ্ছে যার কারণে ব্যাপক লোকসানের মুখে পড়ছে খামারীরা। অনেকে পুঁজি হারিয়ে বন্ধ করেছে খামার । সম্মেলনে বক্তারা পোল্ট্রি শিল্পকে বাচাঁতে সরকারকে কৃষি খাতের মতো   পোল্ট্রি খাতকেও ভুর্তকির আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ সোহেল, আহবায়ক  মো.সাদেকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. নরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ,  সদস্য মো. শহীদ মল্লিক । কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ.কে নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল।

সংবাদ সম্মেলনে জেলার কয়েক শতাধিক খামারী উপস্থিত ছিলেন। পরে খামারিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন খামারী হাফেজ মাও রাশিদ আহমেদ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম