Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
১:৫৩ pm ০৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার ৭ই মার্চ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে  উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী ।

এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, একটি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য । তবে সেই ভূমিকা হতে হবে সত্য, ন্যায় ও জনগনের পক্ষে । বিগত সময়ে বিভিন্ন কারনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদীকতা দেশের জনগনের কল্যাণের বিপক্ষে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি । তাই বর্তমানে সকল সাংবাদিকদের সকল প্রকার প্রতিবন্ধকতা ও হীনম্মন্যতা কাটিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম