Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে উপজেলা প্রশাসন 

Bangla FMbyBangla FM
৪:৪৮ pm ০৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

(বরিশাল) প্রতিনিধি।

সংবাদ প্রকাশের পর বরিশালের বাকেরগঞ্জে সরকারি হালট ও খালের জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে উপজেলা প্রশাসন।

 ৫/৩/২০২৫ ইং বুধবার  সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢাপড়কাঠী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ৩পুত্র মোঃ বাবুল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার ও মোঃ কবির হাওলাদার ৬৮নং ঢাপরকাঠী মৌজার ২৯০ নং দাগ হালট ও ৩৫৭ নং দাগ কলসকাঠী ইউনিয়ন পরিষদ কর্তৃক সংরক্ষিত খালের জমি দখল করে তিন তলা পাকা বিল্ডিং এর স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। 

সাংবাদিকরা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এনিয়ে গত ৪ ও ৫ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশ করলে সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসে। 

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করার জন্য সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারকে নির্দেশ দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাকে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি হালট ও খালের জমি উদ্ধারের নির্দেশ দেয়। তিনি তার নির্দেশ পেয়ে তাৎক্ষণিক সার্ভেয়ার মাসুদুর রহমান ও ইউনিয়ন তহসিলদার মোঃ হাবিবুর রহমানকে নির্দেশ দিলে তারা নির্মানাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে। বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম