Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবতার আলো ছড়াচ্ছে ‘বিআইএস’

Bangla FMbyBangla FM
২:৪২ pm ০২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মানবসেবায় এক অনন্য নজির গড়েছে মৌলভীবাজারের প্রখ্যাত সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)। সম্প্রতি সংগঠনটি কমলগঞ্জ উপজেলার রুপসপুর ও সতিঝিঁর গ্রামের দুই অসহায় পরিবারকে নতুন পাকা ঘর উপহার দিয়েছে।

বিপর্যস্ত জীবন থেকে নতুন আশ্রয়ে রুপসপুর গ্রামের ছবর আলী তার সাত সদস্যের পরিবার নিয়ে জরাজীর্ণ খড়ের ছাউনির নিচে বসবাস করছিলেন। বন্যায় ঘরটি পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। একই অবস্থা ছিল সতিঝিঁর গ্রামের মো. জিল্লুর রহমানের ক্ষেত্রেও। বিআইএস-এর মানবিক টিম যখন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে যায়,তখন তাদের দুর্দশা প্রত্যক্ষ করে ঘর নির্মাণের উদ্যোগ নেয়।

বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব রবিবার (০২ মার্চ) জানান,’ গতকাল
১ মার্চ (শনিবার) আনুষ্ঠানিকভাবে দুইটি পাকা ঘর হস্তান্তর করেছি। এ সময় সংগঠনের নেতৃস্থানীয় সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিআইএস-এর মানবিক সহায়তা এখানেই থেমে থাকেনি। *বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫টি পরিবারকে ২৩ বান টিন প্রদান করা হয়েছে। পাশাপাশি ১১টি পরিবারকে পুনর্বাসনের জন্য হাঁস,মোরগ,ছাগল এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন,”আমরা শুধু সাময়িক সাহায্য নয়,বরং মানুষকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘস্থায়ী পুনর্বাসনই আমাদের লক্ষ্য।”

বিআইএস-এর এই উদ্যোগ প্রমাণ করে,’সহমর্মিতা ও সহযোগিতার হাত প্রসারিত হলে কোনো অসহায় মানুষকেই খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে না। সমাজের অন্য সংগঠন ও বিত্তবানদের জন্য এটি একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে’।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম