Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

Bangla FMbyBangla FM
১২:৫৪ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রোমানা মোরশেদ কনকচাঁপা, সাবেক ডিআইজি খান সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। উত্তরবঙ্গে এসে মিটিং করার মতো পরিস্থিতি ছিল না। আমাদের ওপর হামলা করা হয়েছে, সবাই মামলার শিকার হয়েছি, জেলখানার ভাত খেয়েছি। ২০১৪ সালের নির্বাচনের আগে সয়দাবাদে দুইজন কর্মীকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। যারা একসময় মাটির গর্তে লুকিয়েছিলেন, তারা আর ইঁদুরের মতো মাথা বের করবেন না। সময় বুঝে যারা পালাচ্ছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গুলিতে হত্যা, রাস্তায় ফেলে জবাই করে মানুষ হত্যা করা হয়েছে। সম্পদ লুট করে কেউ কেউ আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, আবার সময় বুঝে গর্তে লুকিয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা ভীত নয়, বরং তারা শহীদদের পরিবারের পাশে দাঁড়াতেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন তৈরি করেছে তারেক রহমান।

তিনি বিএনপির অভ্যন্তরীণ ঐক্য প্রসঙ্গে বলেন, “যারা মার খেয়েছেন, তারাই বিএনপির নেতৃত্ব দেবেন। ভুঁইফোড় সংগঠন করা থেকে বিরত থাকতে হবে। যারা সংস্কারের কথা বলছেন, তারা আমাদের ৩১ দফা দেখে নিন। জনগণ চায়, জিয়ার পরিবারই বিএনপির নেতৃত্ব দিক। তারেক রহমান নতুন রাজনীতির সূচনা করেছেন, মানুষ তাকে ভালোবাসে।

সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম