Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির দুর্দিনে আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি-শহিদুল ইসলাম বাবুল

Bangla FMbyBangla FM
৩:০৩ pm ২২, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

স্টাফ রিপোর্টার:
কৃষকের স্বার্থ রক্ষায়, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারের পার্শবতী এক মাঠে কয়েক হাজার কৃষকের অংশগ্রহনে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় অদ্যবদি কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় তাদের। কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নতি করতে চাইলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তারেক রহমান গুরুত্ব বুঝেই ৩১ দফায় কৃষি ও কৃষকের বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন।

সমাবেশের প্রধান বক্তা কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির দুর্দিনে আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। শেখ হাসিনার সরকারের আমলে আমি ১৩৮ টি মামলা খেয়েছি, বার বার রক্ত ঝড়িয়েছি। তিনি আরোও বলেন, আমি আমার শেষ রক্তবৃন্দ দিয়েও ফরিদপুর-৪ আসনের জনগনের পাশে থাকব এবং আপনাদের সুখ দুঃখের একজন সাথী হতে চাই।
বর্তমান অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে অতি দ্রুত অন্তবর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনারা যত বেশি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন এতে আপনাদের জনপ্রিয়তা তলানিতে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে পরিস্থিতি উন্নতির জন্য নির্বাচনের কোন বিকল্প নেই বলে তারা জানান।

এ সময়ে প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সমাবেশে ফরিদপুর ৪ আসনে শহিদুল ইসলাম বাবুলকে নির্বাচিত করার অনুরোধ জানান।

তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম