Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে শিশু পূর্ণিমার গলা কাটা লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
৩:২৫ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের পাশে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা রেলী (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পূর্ণিমা শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়,’গত বুধবার বিকেলে গরু খুঁজতে বের হয় পূর্ণিমা। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে বের হন। তবে কোনো সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন’।

পরদিন সকালে বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় ১১ নম্বর সেকশনের দুই টিলার মাঝখানে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমার রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’পূর্ণিমার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।

তিনি আরও বলেন,’ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে’।

স্থানীয়দের দাবি,দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম