Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় আওয়ামী অফিসের লিফটের রেলিং চুরির সময় নিচে পড়েো এক যুবকের মৃত্যু

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জেলা প্রতিনিধি নওগাঁ:


নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে গিয়ে সাততলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে । নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে । পেশায় বাসচালকের সহকারী ছিলেন । এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান , রেলিং চুরির সময় সাততলায় বৈদ্যুতিক তারের সঙ্গে পা জড়িয়ে গেলে নিচে পড়ে যান দেলোয়ার । তখনো তিনি জীবিত ছিলেন ।

তবে মাদকাসক্ত প্রকৃতির হওয়ায় তখন কেউই তাকে উদ্ধার করেননি।  পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান । এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা খবর দিলে হাসপাতালে যাই । সেখানে দেলোয়ারকে মৃত অবস্থায় পাই । তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান

Tags: অপরাধদুর্ঘটনারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম