Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাঘাটার কচুয়া হাটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই, ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা

Bangla FMbyBangla FM
১১:৩৬ am ৩০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান  গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটার বোনারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে শফিকুল ইসলামের ইলেকট্রনিক্স, উজ্জ্বল মিয়ার টাইলস ও কম্পিউটার সামগ্রীর দোকানসহ একটি ফলের দোকান, ও মনোহারি দোকান। দোকানগুলোর মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

ঘটনাটি নিয়ে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম