Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ–বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
১২:২৬ pm ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে ককটেলবাজি ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিএনপি নেতা অসিম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চাল চুরি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়াউর রহমানকে।

অন্য আসামিরা হলেন, ইউনিয়ন বিএনপির একাংশের বিতর্কিত সভাপতি মাদক সম্রাট সাদিকুল ইসলাম, কিশোর গ্যাং লিডার আমিরুল ইসলাম, রিশান আলী, সামিরুল ইসলাম, সরকারি চাল চুরি মামলার আরেক আসামি ও ৬নং ওয়ার্ড সদস্য জামিরুল ইসলাম, মোঃ নাসির, মুনিরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ মাইনুলসহ অন্যরা। এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের দাপট একটুও কমেনি।

এলাকাবাসীর অভিযোগ, এখানে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর। বিদেশি পিস্তল ও ককটেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। তাদের দাবি, প্রকৃত অপরাধী, অস্ত্র ও বোমা সন্ত্রাসের হোতাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো ইউপি সদস্য জিয়া এখন প্রশ্রয় দেন বিএনপি নেতারা।

স্থানীয়রা বলছেন, জিয়া মেম্বারের ছেলে রিশান ও একই ইউনিয়নের স্কুলপাড়ার আব্দুল খালেকের ছেলে আমিরুল ইসলাম কিশোর গ্যাং লিডার। তাদের কাছে একাধিক বিদেশী পিস্তল ও গুলি রয়েছে। সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে তারা। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

এজাহারে বাদীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে বালু ভর্তি ট্রাক্টর আসা-যাওয়ায় নিষেধ করার কারণে আসামিরা আমাদের হুমকি দিয়ে আসছিলেন। মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোল ও আমাদের জমি উপর দিয়ে পরিবহনে নিষেধ করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আসামি সাদিকুল ইসলামের নেতৃত্বে বিদেশী পিস্তল, ককটেল, ধারালো হাসুয়া, রামদা, লাঠি লাদনাসহ অস্ত্র সজ্জিত হয়ে পোড়াগ্রাম চৌধুরীপাড়ায় অবৈধ অনুপ্রবেশ করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ করতে থাকে। অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে তান্ডব চালায়। আতঙ্কে লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলে ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস তান্ডব চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রাজু আহম্মেদ জানান, ইসলামপুরে ককটেলবাজির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম