Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:৪১ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু (৪০) গ্রেফতার হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১১ টায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রাম থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের বাড়ি থেকে বাবুকে গ্রেফতার করে শেখেরহাট ক্যাম্প পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম বাবু যুবলীগের সহ-সভাপতি এবং আমির হোসেন আমুর ভাইজি জামাই। তিনি আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর চাচাত ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন সুজনের মেয়ে নাজিয়া হাসান নুরহানকে বিয়ে করে আমুর মির্জাপুর গ্রামের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করতেন।

সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন এবং শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রবিবার সকালে তিনি জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্প পুলিশের হাতে আটক হন। পুলিশ তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে গিয়ে বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বাবুর নামে কোনো মামলা ছিল না, তবে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বিএনপি নেতা সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেছেন, “যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কখনো আমার বাড়িতে ছিলেন না, তাকে আমার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেফতার করেছে বলে শুনেছি।”

এ ঘটনার পর ঝালকাঠি শহরে বিএনপির পক্ষ থেকে বোমা হামলার সাথে বাবুর নাম জড়ানো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম