Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর নিয়ামতপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, তদন্ত দাবি পরিবারের

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি , মো. হাবিবুর রহমান:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) বিকেলে নিয়ামতপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন।

জানা গেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপাল চক হঠাতপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা নারী নাজমা বেগম (২৮) হঠাৎ রক্তক্ষরণে আক্রান্ত হলে বিকেলে তাকে নিয়ামতপুর ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানান, গর্ভের সন্তান মৃত এবং প্রসূতির জীবন রক্ষায় তাৎক্ষণিক সিজার করতে হবে। পরিবারের সদস্যরা ভয়ে সম্মতি দেন।

ডা. রুহুল আমিন বিকেল ৫টার দিকে সিজার করেন এবং পরে নবজাতককে মৃত ঘোষণা করে একটি কাটুনে মুড়িয়ে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ক্লিনিক মালিক শরিফুল ইসলাম ও তার স্ত্রী রাত ৮টার দিকে নবজাতককে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন।

তবে পরিবার যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিল, তখন নবজাতক নড়াচড়া শুরু করে। বিষয়টি বুঝে তারা তড়িঘড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি জীবিত এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে নবজাতককে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নবজাতকের পরিবার চিকিৎসকের গাফিলতি এবং ক্লিনিক কর্তৃপক্ষের অমানবিক আচরণের বিচার দাবি করেছেন।

নাজমা বেগম বলেন, “তাড়াহুড়ো করে অপারেশন করে আমাদের বলা হলো বাচ্চা মারা গেছে। দাফনের সময় বুঝতে পারি বাচ্চা বেঁচে আছে। আমরা গরিব মানুষ, এর বিচার চাই।”

ডা. রুহুল আমিন বলেন, “নবজাতকে মৃত ভেবে কিছুক্ষণ অবজারভেশনে রেখে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বলি। কোনো প্রাণচিহ্ন না থাকায় ভুল হয়েছে।”

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ বলেন, “এই ধরনের অপারেশন ক্লিনিকে করা অনুচিত। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম