Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

Bangla FMbyBangla FM
১১:৫২ am ৩০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো:দিল, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযানে প্রায় ২০ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এই অভিযানে মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আজ সোমবার (৩০ জুন) বেলা ১২ টার দি‌কে তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন। তি‌নি ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি  দল র‌বিবার গভীর রা‌তে সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড়ের মিয়াবাড়ী মার্কেটের সামনে অভিযান চালায়।

সেখানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আকলু মিয়া সুমন (২১) এবং মোঃ শিহাব আলী (১৯) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আটককৃতদের বহনকারী হলুদ ও নীল রঙের ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি পাটের বস্তায় নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম