Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক মকসুদ স্মৃতিস্মারক ‘স্মৃতিতে অম্লান’-এর মোড়ক উন্মোচন

Bangla FMbyBangla FM
৮:৪০ am ২৪, মে ২০২৫
in সংগঠন
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট :

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাসস-এর সাবেক সিলেট ব্যুরোচিফ মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ-এর স্মরণে আয়োজিত এক সভায় তাঁর স্মৃতিতে রচিত স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে সিলেট নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচরে মরহুমের নিজ বাড়িতে এ স্মরণসভা ও স্মারক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট-এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল। পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিলেট-এর প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জৈন উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যক্ষ কমর উদ্দিন, মরহুমের ভাই মোয়াজ্জিন আহমদ, পুত্র ইসমাম আহমদ মুআজ, ফরেন পোস্ট অফিসের সিনিয়র কর্মকর্তা আব্দুর রহিম, অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল হাছিব, ব্যবসায়ী আমিনুর রহমান জুয়েল, পপুলার যুব সংঘের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, মো. আলমগীর আলম, আব্দুল হান্নান, মাহফুজ কাউসার ছাদি, ইমারান খান সাদেক, মাহবুব চৌধুরী, জাম্মান আহমদ রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্মৃতিতে অম্লান’ শুধু একটি স্মারকগ্রন্থ নয়, এটি মকসুদের কর্মময় জীবনের বাস্তব প্রতিচ্ছবি। তাঁর সহকর্মীদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। তারা সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল বলেন, “সাংবাদিক মকসুদের স্মৃতি ধরে রাখার দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতা ও নিরলস পরিশ্রম এই উদ্যোগ সফল করেছে।”

অনুষ্ঠানে শেষে স্মারকগ্রন্থটি মরহুমের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম