Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ 

Bangla FMbyBangla FM
১১:৩৪ am ১৫, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি :

বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতির আয়োজনে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ের ‘অ্যাপেক্স, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫’। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলন বিষয়গুলো জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার। 

জানা যায়, কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।

জেলার প্রথম পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচিতরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (ওডব্লিউএইএও), এশিয়া-প্যাসিফিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (এপিএএও) এবং আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (আইএও)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বিশেষ সাফল্য অর্জনকারীরা পাবে পুরস্কার এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি সহায়তা।

কুবি সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, ‘বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত “২০তম বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৫” কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখান থেকে ৩০ জনকে বাছাই করে জাতীয় বা দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা আশা করছি।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম