Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরের কৃতি সন্তান নাসিম রেজা লিও ক্লাবের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

Bangla FMbyBangla FM
১১:৪০ am ২৬, মে ২০২৫
in সংগঠন
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের কৃতি সন্তান নাসিম রেজা। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত নাসিম রেজা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে লিও ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতে সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক “লায়ন্স ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্প অনুপ্রেরণা ২০২৫”-এ তিনি ক্যাম্প চেয়ারম্যান হিসেবে সফলভাবে নেতৃত্ব দেন, যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়।

বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে।

নাসিম রেজা সৈয়দপুর পৌরসভার নতুন বাবু পাড়া এলাকার মোঃ আব্দুল আজিজ ও মোছাঃ লায়লা আঞ্জুমান দম্পতির সন্তান। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনেই লিও ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে নিজের নেতৃত্বগুণে উদ্ভাসিত হন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নাসিম রেজা বলেন, “আমি বৃহত্তর পরিসরে দেশের মানুষের সেবা করতে চাই। সবার ভালোবাসা ও দোয়া আমার পথ চলার শক্তি।”

নাসিম রেজার এই অর্জনে সৈয়দপুরসহ নীলফামারী জেলার সর্বত্র আনন্দের জোয়ার বইছে। তাঁর সহপাঠী, শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম