Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে পতিত জমিতে শস্য বিন্যাসে উৎপাদন বাড়াতে ব্রি’র মাঠ দিবস ও কৃষক সমাবেশ

Bangla FMbyBangla FM
৯:০২ am ২৭, মে ২০২৫
in কৃষি
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পতিত রোপা আমন জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের শস্য বিন্যাসের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্যোগে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেল ৪টায় আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস (RFS) বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবিএম জামিউল ইসলাম।

কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খায়রুল কায়েস, কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন জালালী ও স্থানীয় কৃষক সুরুজ আলী।

বক্তারা বলেন, পতিত জমিতে বছরের সব মৌসুমে ব্রি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ধান, সরিষা ও অন্যান্য ফসলের চাষাবাদ করে কৃষকরা অধিক উৎপাদন ও লাভবান হতে পারেন। ব্রি’র পক্ষ থেকে এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শস্য বৈচিত্র্য ও সারা বছর পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষকের আর্থিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম