Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

Bangla FMbyBangla FM
১১:৫৯ am ০৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা গত মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস, কে দাস, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জান শাওন, সালাউদ্দিন শুভ, আব্দুল মুক্তাদির, জালাল আহমেদ, আশরাফ সিদ্দিক পারভেজ, কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, খালেদ সাইফুল্লাহ, আব্দুল মুমিন, রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম, জায়েদ আহমেদ, সাইদুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, মালিক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির  কমলগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। থানায় সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।
এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং এর উৎপাত, ইভটিজিং, যানজট নিয়ন্ত্রণ, চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, কমলগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কর্মকা-কে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম