Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধায় ২৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ৩৪টি স্কুল কাম বন্যা আশ্রয়কেন্দ্র

Bangla FMbyBangla FM
৯:০৬ am ১০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার বন্যাপ্রবণ এলাকাগুলোর শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় এবং দুর্যোগকালে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ৩৪টি বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র।

গত মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং এর নির্মাণকাজ পরিচালনা করবে মো. রাশেদুজ্জামান পিটার এবং মেসার্স হামীম ইন্টারন্যাশনাল।

একজন স্থানীয় সরকার কর্মকর্তা জানান,

“এই আশ্রয়কেন্দ্রগুলো কেবল শিক্ষার্থীদের বিদ্যালয় হিসেবেই নয়, বর্ষাকালীন বন্যার সময় আশেপাশের বাসিন্দারা নিরাপদ আশ্রয় হিসেবেও ব্যবহার করতে পারবেন। এতে মানবিক বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কমে যাবে।”

উল্লেখ্য, নদীভাঙন ও বারবার বন্যার কবলে পড়ে গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জসহ বেশ কিছু উপজেলা নিয়মিত ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে টেকসই ও বহুমুখী অবকাঠামোর দাবি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা-দুর্যোগকবলিত এলাকায় শিক্ষার সুযোগ বৃদ্ধি ও দুর্যোগকালীন আশ্রয়ের চাহিদা অনেকটাই পূরণ হবে।

Tags: বন্যা আশ্রয়কেন্দ্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম