Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Bangla FMbyBangla FM
৭:১১ am ১৩, মে ২০২৫
in কৃষি
A A
0


রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ):
শিশুদের অপুষ্টি রোধ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃষকরা এখন জিংক সমৃদ্ধ ধান চাষের দিকে ঝুঁকছেন। স্থানীয় কৃষি বিভাগের সক্রিয় প্রচেষ্টা ও সহায়তায় এবার উপজেলার বিভিন্ন গ্রামে চাষ হচ্ছে এই বিশেষ ধান, যার মধ্যে ‘ব্রি ধান-৮৯’, ‘ব্রি ধান-৯২’ এবং ‘ব্রি ধান-১০০’ উল্লেখযোগ্য।

এই জাতের ধান শুধু পুষ্টিগুণে নয়, ফলনেও এগিয়ে। প্রতি কেজি ধানে ২৪–২৬ মিলিগ্রাম জিংক থাকে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শিশুদের অপুষ্টি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে। চাল চিকন ও সাদা হওয়ায় বাজারে এর চাহিদাও বাড়ছে।

দক্ষিণ চরপুমদী গ্রামের কৃষক মো. হাবিব মিয়া বলেন, “প্রথমে একটু ভয় ছিল, নতুন ধান বলে। কিন্তু কৃষি অফিসের সাহায্যে সাহস করে লাগালাম। ফলনও ভালো হয়েছে। যদি সরকার সরাসরি কিনে নেয়, তাহলে আমাদের লাভ হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একে এম শাহজাহান কবির বলেন, “জিংক সমৃদ্ধ ধান পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎসাহ দিতে আমরা প্রশিক্ষণ ও বীজসহ নানা সহায়তা দিচ্ছি। ভবিষ্যতে হোসেনপুরে এটি প্রধান কৃষিপণ্য হয়ে উঠবে।”

পুষ্টিবিদদের মতে, দেশের একটি বড় জনগোষ্ঠী বিশেষ করে শিশুরা জিংকের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে থাকে। এই ধান খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত হলে জাতীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটবে।

সরকারি সহায়তা ও বাজার সহায়ক হলে জিংক সমৃদ্ধ এই ধান হতে পারে হোসেনপুর তথা বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম