Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ যাত্রা নির্বিঘ্নে সৈয়দপুর রেল কারখানায় ১৪০টি কোচ মেরামত

Bangla FMbyBangla FM
১:২৬ pm ২৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৪০টি কোচ মেরামতের কার্যক্রম চলছে। এরইমধ্যে ১০০টি কোচ পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো ৩১ মে’র মধ্যে হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে।

রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদ উপলক্ষে পার্বতীপুর-জয়দেবপুর রুটে দুটি ঈদ স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত কাজের বাইরেও অতিরিক্ত ১৪০টি কোচ মেরামত করা হচ্ছে।

কারখানার ৩,২২০ জন অনুমোদিত জনবল থাকলেও বর্তমানে মাত্র ৮৫৪ জন কর্মরত রয়েছেন। এর মধ্যেই মাত্র ২৫% জনবল দিয়ে অতিরিক্ত এই কোচ মেরামতের কাজ চলছে। শ্রমিক-কর্মচারীরা ওভারটাইম করে অতিরিক্ত পরিশ্রম দিয়ে কোচগুলো প্রস্তুত করছেন।

কারখানার ক্যারেজ সপ ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, অচল পুরাতন কোচগুলোকে পুনঃনির্মাণ করে সচল করা হচ্ছে। কাঠামো সংস্কার, ট্রলি ও চাকার মেরামত, আসন বিন্যাস ও সাজসজ্জা শেষে রঙকরণ কাজ চলছে পেইন্ট সপে।

প্রকৌশলী রুহুল আমীন জানান, “জরাজীর্ণ কোচগুলোকে কার্যকর করে ঈদে যাত্রীবাহী ট্রেনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। নানা সংকটের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান।”

শ্রমিকরা জানান, “জনবল ও মালামালের ঘাটতি থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা অতিরিক্ত শ্রম দিয়ে কাজ করছি। আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনাও দেওয়া হচ্ছে।”

রেল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে এবারের ঈদে রেলপথে যাত্রীরা পাবেন বাড়তি স্বস্তি ও সুবিধা।

Tags: রেলওয়ে কারখানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম