Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরের বাখরাবাদ গণহত্যা: মুক্তিযুদ্ধের আরেকটি ট্রাজেডি

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ২৩, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
রাত পোহালেই ২৪ মে—মুরাদনগরের বাখরাবাদ গ্রামবাসীর কাছে এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি স্বজনহারানোর বেদনায় ভারী হয়ে ওঠা এক শোকাবহ স্মৃতির দিন। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার মুরাদনগরের হিন্দু অধ্যুষিত বাখরাবাদ গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের সহায়তায় চালিয়েছিল এক ভয়াবহ গণহত্যা।

এ দিনে শতাধিক নারী-পুরুষের তাজা রক্ত মিশে গিয়েছিল তিতাস নদীর স্রোতে। সেই বিভীষিকাময় ঘটনার স্মরণে গ্রামে গড়ে ওঠে একটি স্মৃতিসৌধ—“প্রদীপ্ত তিতাস”। শহিদ সন্তান দুলাল সাহা নিজস্ব অর্থায়নে রামচন্দ্রপুর-মুরাদনগর সড়কের পাশে দুই শতক জমিতে এই স্মৃতিস্মারক নির্মাণ করেন। তবে নির্মাণের পাঁচ বছর পার হলেও আজও স্মৃতিসৌধটি উদ্বোধন হয়নি।

গণহত্যার স্মৃতিচারণ

শহিদ সন্তান অনুকূল চন্দ্র দাস (৭৫) বলেন,

“সেদিন ছিল সোমবার। ভোররাতে পাকবাহিনী ও রাজাকাররা গ্রাম ঘিরে ফেলে। মানুষ ঘর থেকে বের হয়ে যখন মাঠে কাজে যাচ্ছিল, তখনই গুলি চালিয়ে হত্যা শুরু করে। আমার কাকা লক্ষ্মণ চন্দ্র দাসকে মেরে ফেলে, বাবাসহ ২১ জনকে ধরে নিয়ে যায় দেবিদ্বারে—সেখানে তাদের লাইন ধরে গুলি করে গণকবরে ফেলে দেয়।”

ঘটনার ভয়াবহতায় অনেক নারীও নির্যাতনের শিকার হন। ঢাকার বদরুন্নেসা কলেজের সাবেক অধ্যক্ষ স্বপ্না রানী সাহা-র পিতা ধরণী মোহন সাহাও নিহত হন গুলিতে। স্থানীয় সূত্র জানায়, বেঁচে যাওয়া তিন যুবকের একজন ছিলেন দুলাল চন্দ্র সাহা, যিনি আজো ইতিহাস ধরে রাখার সংগ্রামে নিয়োজিত।

উদ্যোগ থেমে যায় রাজনৈতিক প্রতিকূলতায়

স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে ১৯৯৬ সালে স্থানীয় মুক্তিযুদ্ধ সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন গঠিত হয়, যারা আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, স্মারকগ্রন্থ ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সমীর বরণ সরকার বলেন,

“দুই বছর আয়োজনের পর রাজনৈতিক প্রতিবন্ধকতায় আর কিছু করা যায়নি।”

প্রশাসনের উদাসীনতা, শহিদ সন্তানদের হতাশা

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন,

“এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে শহিদ সন্তান দুলাল সাহা মনে করেন,

“রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে হয়তো স্মৃতিসৌধ উদ্বোধন হবে। তবে দেরিতে হলেও এটি হওয়া জরুরি—নবপ্রজন্ম যেন জানে বাখরাবাদের রক্তাক্ত ইতিহাস।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম