Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
১১:৩৪ am ০৯, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

নিজস্ব প্রতিনিধি: 

সাতক্ষীরার কলারোয়ায় মো.কামাল শেখের অনৈতিক কর্মকাণ্ড,সোনা ও রুপা চোরাচালানে বাধা দেওয়ায় পৌর ছাত্রদলের সভাপতি শুভ রাসেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।রাসেলের দাবি, চোরাচালানের প্রমাণ হাতে পেয়ে যাওয়ায় ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছেন।

শুভ রাসেল জানান,সাতক্ষীরার কলারোয়ার পিছলাপো এলাকার শেখ রেজাউল ইসলামের ছেলে কামাল শেখ আওয়ামী লীগ নেতা পরিচয়ে গত সরকারের আমল থেকে অবৈধ সোনা ও রুপা চোরাচালানসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত।ঘটনার দিন (২ জুলাই’২০২৫) এক নারীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে।খবর পেয়ে আমিসহ অন্যরা সেখানে যান। কামালের কাছে থাকা একাধিক মোবাইল ফোন চেক করে তার অবৈধ ভাবে ভারতে সোনা পাচারের কথোপকথনের তথ্য পাওয়া যায়।

বিষয়টি পুলিশকে জানানোর চেষ্টা করলে কলারােয়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল খান এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিমুলের অনুরোধে সেটি না করে তাকে ছেড়ে দেওয়া হয়।কিন্তু তিনি নিজেকে বাঁচাতে উল্টো আমার নামেই মারপিট, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।”

তিনি দাবি করেন,তার অনৈতিক কাজে বাধা দেওয়ার কারণে আমাকে ফাঁসানো হচ্ছে।এর আগেও কামাল শেখের নামে একাধিক চোরাচালানের মামলা রয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৫ জুলাই মো. কামাল শেখ বাদী হয়ে কলারোয়া থানায় শুভ রাসেলসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা (নং ৩১/১১) দায়ের করেন। এজাহারে ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৮৫ ও ৫০৬ ধারায় মারপিট, হত্যাচেষ্টা ও ৫১ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ আনা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ছাত্রদল নেতাকে এভাবে মামলায় জড়ানোকে অনেকেই হয়রানিমূলক এবং প্রতিশোধের অংশ হিসেবে দেখছেন। 

কলারোয়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং উভয় পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা আশাবাদী।

এস এম হাবিবুল হাসান 

Tags: অপরাধবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম