Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে মারধরের শিকার হয়েছেন ৪ সাংবাদিক। 

Bangla FMbyBangla FM
১১:০১ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা
A A
0

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করে রাত ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নীরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। ওই ৪ সাংবাদিক ঘটনাস্থলে যাওয়ার পথে ৮-১০ জন মুখোশধারী ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং সংবাদ সংগ্রহ না করে তাদের চলে যেতে বলে। সাংবাদিকরা তাদের কথা না মেনে সামনে যাওয়ার চেষ্টা করলে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

রফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা মুখোশ পড়ে ছিল। তারা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি করেছে। তবে তাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। হামলার সময় তারা আমাদের মোবাইল ফোন ও টাকাসহ মানিব্যাগগুলোও নিয়ে গেছে।’

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। সেটা গুলির আঘাত কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম