Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙামাটির কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

Bangla FMbyBangla FM
৫:২৯ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মংক্য মারমা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি জানেন না।

স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, পুলিশ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। তবে স্থানীয়রা পুলিশের সঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করছে না এবং নিহতের লাশের সন্ধান পাওয়া যাচ্ছে না। হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম