Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

Bangla FMbyBangla FM
৭:৩১ am ৩০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ২৯ মে বৃহস্পতিবার রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ নেই বলে জানা গেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুরুতে এটি স্বল্প সময়ের সমস্যা বলে মনে করলেও রাত পেরিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ না ফেরায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বন্ধ হয়ে পড়েছে বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, পানির পাম্পসহ সব বিদ্যুৎচালিত যন্ত্র। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট ও খাদ্য সংরক্ষণের সমস্যা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মিজানুর রহমান বলেন,
“ভূরুঙ্গামারী ৩১ কেভি লাইনে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমাদের টেকনিক্যাল টিম দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে, বিশেষ করে ঝড়ো বাতাস না থাকলে, আশা করছি আজ (শুক্রবার) দুপুরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”

তবে ঠিক কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। অনেকেই অভিযোগ করছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ভূরুঙ্গামারীর সাধারণ মানুষ।

প্রতিবেদন: মো. মেছবাহুল আলম

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম