Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডির ২৮তম বার্ষিকী পালন

Bangla FMbyBangla FM
১:৫৬ pm ১৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ২৮তম বার্ষিকী মানববন্ধনের মাধ্যমে পালিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সামনে এ কর্মসূচি পালন করে মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটি।

সংগঠনের সভাপতি মো. ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক সেলিম আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, নিচসা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পরিবেশ কর্মী সাজু আহমেদ, শাহারা ইসলাম রুহিন, শ্রমিক নেতা দুলাল মিয়া, ছাত্রনেতা লিটন গাজী, মিনহাজুল ইসলাম মুন্না, আব্দুল মতিন, মিসবাউর রহমান ও আদিবাসী নেতা সুচিনগুল প্রমুখ।

বক্তারা বলেন, “মাগুরছড়া বিস্ফোরণের ২৮ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার ও সংশ্লিষ্ট গ্যাস কোম্পানি এই দায়িত্ব এড়িয়ে গেছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি পাহাড়ি জীববৈচিত্র্য, বনাঞ্চল এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকায় দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে।”

তারা আরও বলেন, “এই ঘটনার তদন্ত প্রতিবেদন ও ক্ষতিপূরণ বাস্তবায়নের দাবিতে বারবার আন্দোলন হলেও এখনো পর্যন্ত ন্যায়বিচার পায়নি এলাকাবাসী।”

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৪ জুন মার্কিন বহুজাতিক কোম্পানি ইউনোকলের (বর্তমানে শেভরন) তত্ত্বাবধানে পরিচালিত গ্যাস অনুসন্ধানের সময় ভয়াবহ বিস্ফোরণে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিরাট ধ্বংসযজ্ঞ ঘটে। এতে অগণিত গাছপালা, বন, জীববৈচিত্র্য ও অবকাঠামো বিনষ্ট হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম