Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১০:১৯ am ২৩, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সুজন কুমার চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) ভোর সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সুজন কুমার চৌধুরী পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি। তিনি পৌরসভার শ্যামপুর এলাকার বাসিন্দা। 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় যানবাহন ভাংচুর, দুইটি মোটরসাইকেল ও দোকান ঘরে অগ্নি সংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়।

এঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।  

Tags: অপরাধপ্রশাসনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম