Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে অসহায় মা-মেয়ের সরকারি চাল আত্মসাত: আওয়ামী লীগ নেতা জনরোষে পালালেন

Bangla FMbyBangla FM
১২:০৫ pm ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে দীর্ঘদিন ধরে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় তালিকাভুক্ত এক অসহায় মা ও মেয়ের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে। অবশেষে সোমবার স্থানীয় জনতার ধাওয়ায় তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য লিয়াকত আলী দুই বছর আগে সামটা গ্রামের গৃহবধূ সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে ভিজিডি কার্ড ইস্যু করান। সেই কার্ড ব্যবহার করে প্রতি মাসে ৬০ কেজি করে চাল নিজেরা আত্মসাৎ করে আসছিলেন তিনি। বিষয়টি দীর্ঘদিন কারও জানা ছিল না। গত ছয় মাস ধরে ভিজিডি চাল বিতরণ বন্ধ ছিল।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে সাজেদা ও তার মেয়েকে ফোন করে চাল নিতে বলা হয়। এতে তারা বিস্মিত হন এবং পরিষদে গিয়ে জানান, তারা কোনো চাল পাননি। অনুসন্ধানে জানা যায়, তাদের নামে বৈধ ভিজিডি কার্ড রয়েছে এবং গত কয়েক মাসের চাল উত্তোলনও হয়েছে। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদ থেকে তাদের কাছে ১২ বস্তা চাল বুঝিয়ে দেওয়া হয়।

তবে চাল নিতে গেলে বাধা দেন লিয়াকত আলী। তিনি জোরপূর্বক সেই চাল নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি সোমবার সকালে এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনরোষের মুখে লিয়াকত আলী পালিয়ে যান।

পুলিশ বলছে…

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “এটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক বিষয় হলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে চাল উদ্ধার করে ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম