Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না: মিফতাহ্ সিদ্দিকী

Bangla FMbyBangla FM
৬:৫১ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “দীর্ঘদিন অবহেলিত থাকা এ শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ও মানসম্পন্ন কলেজ হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না।”

বুধবার (১৮ জুন) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকলে সেই এলাকার শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা অনুযায়ী এগোতে পারে না। নানা সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় এ কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে ছিল। কিন্তু এখন থেকে আমরা সবাই মিলে কাজ করব এই কলেজকে একটি আধুনিক, প্রগতিশীল ও শিক্ষার আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে।”

তিনি আরও বলেন, “শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের উচ্চমানের ফলাফলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমরা চাই, এই শিক্ষার্থীরাই একদিন কলেজ, পরিবার, সমাজ ও দেশকে গর্বিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মূর্শেদ আলম এবং সঞ্চালনা করেন অধ্যাপক মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল আদনান, উপজেলা জামায়াত আমীর ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি নুরুল আমীন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, আসাদুল হক আসাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা মিয়া, কলেজের গর্ভনিং বডির সদস্য আজমান আলী ও অভিভাবক সদস্য জুয়েল আহমদ।

এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন সহ-অধ্যাপক বিপ্রশ রঞ্জন রায়, সহ-অধ্যাপক নওশাদ হোসেন, শামীম আরা বেগম, জাহাঙ্গীর সেলিম, ইকবাল হোসেন, প্রভাষক উজ্জ্বল চৌধুরী, গিয়াস উদ্দিন, কমলেশ বিশ্বাস, সব্যসাচী, আশরাফ হোসেন, জাকির হোসেন, আল আমীন, বাবুল চন্দ্র, মনিকা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম