Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের মৃত্যু

Bangla FMbyBangla FM
৭:৪৩ am ২০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২)।

শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

তাহমীদ জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলে করে ঢাকার বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে একটি দুর্ঘটনার শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর টানা ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবুল কালাম আজাদ শার্শার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে।

জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম