Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে গ্রামবাসীর তৎপরতায় মোটরসাইকেল ফেলে পালাল ডাকাত দল

Bangla FMbyBangla FM
২:৩৫ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর সাহসী প্রতিরোধে ব্যর্থ হয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে একদল ডাকাত। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিক ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রামবাসীরা জানান, শনিবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সুযোগে ভরিপাশা জামে মসজিদের ইমাম ও একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাইয়ের (৭৫) বাড়িতে হানা দেয় অস্ত্রধারী ডাকাতদল। তারা তাকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকার শুনে বাড়ির অন্য একজন মোবাইলে আশপাশে খবর ছড়িয়ে দেয়।

খবর পেয়ে স্থানীয়রা দলে দলে ছুটে এলে ডাকাতদল একাধিক মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় তারা একটি নম্বরবিহীন নীল রঙের প্লাটিনা মোটরসাইকেল ফেলে রেখে যায়।

তবে গ্রামবাসীর উপস্থিতির কারণে ডাকাতরা কোনো মালামাল লুট করতে পারেনি। ঘটনার সময় মাওলানা আব্দুল হাই নিজ ঘরে একা ছিলেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম