Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় ওষুধের দামে অস্থিরতা: ভোগান্তিতে ক্রেতা, টিকে থাকার লড়াইয়ে ব্যবসায়ী

Bangla FMbyBangla FM
১০:৩১ am ০৭, মে ২০২৫
in অপরাধ
A A
0

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় চলতি মাসের শুরু থেকে ওষুধের উপর ৫ শতাংশ ছাড় দিয়ে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও, পূর্বের ১০ শতাংশ ছাড়ের তুলনায় এটি মূল্যবৃদ্ধি হিসেবে দেখা দিয়েছে। ফলে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ ছাড় কমিয়ে ওষুধের দাম বৃদ্ধির ফলে দরিদ্র ও অসুস্থ জনগণের ভোগান্তি বেড়েছে। অন্যদিকে, ওষুধ ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের নিচে ওষুধ বিক্রি করে তারা ক্ষতির মুখে পড়ছেন, ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

সাতক্ষীরার রফিকুল ইসলাম (৬৮), একজন ডায়াবেটিস রোগী জানান, ইনসুলিন ও অন্যান্য ওষুধ কেনা এখন তার পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তার মত অনেক রোগীই বলছেন, সামান্য মূল্যবৃদ্ধিও তাদের জন্য বড় চাপ।

একইভাবে রওশন আলী (৭৫) জানান, আগে যেই ওষুধ ৯০ টাকায় কিনতেন, এখন তা কিনতে হচ্ছে ৯৫ টাকায়। নিয়মিত ওষুধ না খেতে পারায় অসুস্থ হয়ে পড়ছেন প্রায়ই।

ওষুধ ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, বড় পুঁজি নিয়ে শহরে দোকান খুললেও অব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত না পাওয়া এবং বাজার চাহিদা পরিবর্তনের কারণে তিনি দোকান বন্ধ করে গ্রামে চলে যেতে বাধ্য হন।

তিনি আরও জানান, ওষুধ কোম্পানিগুলোর ক্যাম্পেইনের কারণে কিছু ওষুধ প্রচুর বিক্রি হলেও পরে সেগুলোর চাহিদা কমে যায় এবং সেগুলি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে, যা ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি মো. দ্বীন আলী জানান, জেলার কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ভেজাল ওষুধের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে লাইসেন্সবিহীন দোকান বন্ধ, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ, ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলকসহ নানা নিয়ম বাস্তবায়নের কাজ চলছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, নিয়ম মেনে একটি ফার্মেসি চালাতে হলে বছরে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট সনদ, এসি, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করা ছোট ব্যবসায়ীদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

সবমিলিয়ে, ওষুধের দাম বৃদ্ধি একদিকে যেমন সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে, অন্যদিকে ব্যবসায়ীদেরও টিকে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। এ পরিস্থিতিতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর সমাধান।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম