Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় জামে মসজিদে চুরি: ২ লক্ষাধিক টাকার মালামাল লুট

Bangla FMbyBangla FM
৩:৪৬ pm ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মসজিদের তালা ভেঙে প্রবেশ করে মাইকের মেশিন, আইপিএস, দুটি সোলার ব্যাটারি ও দুটি সাউন্ডবক্সসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

চুরির এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে।

মসজিদের ইমাম মুফতি সাঈদুর রহমান জানান, “ফজরের আযান দিতে গিয়ে দেখতে পাই মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতর অন্ধকার। সবকিছু এলোমেলো পড়ে আছে। বিদ্যুতের সুইচ অন করেও আলো না জ্বলে বুঝতে পারি কিছু একটা ঘটেছে। তখনই মসজিদের সভাপতি ও মুসল্লিদের খবর দিই।”

মসজিদের সভাপতি এবং হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার বলেন, “ফজরের সময় ঘটনাটি জানার পর মসজিদে এসে দেখি তিনটি তালা ভাঙা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চুরি হয়েছে মাইকের মেশিন, ব্যাটারি, আইপিএস, দুটি সোলার ব্যাটারি ও দুটি সাউন্ডবক্স। আমরা বিষয়টি হোমনা থানায় লিখিতভাবে জানিয়েছি।”

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদে এমন চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম