Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয়তাবাদী দলে কোন পদ ধারী আওয়ামী লীগের স্থান হবে না

Bangla FMbyBangla FM
৩:৩৪ pm ১৪, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, “জাতীয়তাবাদী দলে কোন পদধারী আওয়ামী লীগের স্থান হবে না।” তিনি জানান, আওয়ামী লীগের যারা শুধুমাত্র সমর্থক ছিলেন এবং এখন নিজেদের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে যোগ দিতে চান, তাদের যাচাই-বাছাই শেষে বিবেচনা করা যেতে পারে। তবে বর্তমানে আওয়ামী লীগের যেকোনো পদে থাকা কেউ বিএনপিতে স্থান পাবে না।

বুধবার (১৪ মে) পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা যাচাই-বাছাই করে কাউন্সিলর নির্বাচন করব। পুরনো ও নতুন বিএনপি কর্মীদের মধ্য থেকেই প্রকৃত কর্মী বাছাই হবে। যারা সদ্য আসছে, তারা অন্তত তিন বছর দলের হয়ে কাজ করলে বিবেচনায় আসবে।”

ভারতের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের জাতীয়তাবাদী দলের বাইরে কোনো প্রভু নেই। ভারতের কিংবা পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয় বিএনপি। আমাদের একমাত্র দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের প্রতি।”

তিনি দলের কিছু উচ্ছৃঙ্খল সদস্যদেরও সতর্ক করে বলেন, “দলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম