Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটের ক্ষেতলালে নারী মৎস্য উদ্যোক্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১১:৩৭ am ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলার কুনিয়াপাড়া গ্রামের নারী মৎস্য উদ্যোক্তা মোছাঃ নাছিমা খাতুন সোমবার (১৭ জুন) জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহাজান আলী ও আসলাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও হুমকির অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নাছিমা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি একটি সরকারি খাস পুকুর সাব-লিজে নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু চলতি আষাঢ় মাসে পুকুরের লিজ মেয়াদ শেষ হওয়ার অজুহাতে শাহাজান আলী তাদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পুকুর অন্য কারো হাতে দিয়ে দেয়ার হুমকিও দেন। বাধ্য হয়ে ঋণ নিয়ে টাকা পরিশোধ করার পরেও গত ২৫ মে আবার ৬০ হাজার টাকা চাঁদার দাবি ওঠে, যা তারা প্রত্যাখ্যান করেন।

এরপর অভিযুক্তরা জোরপূর্বক পুকুরে মাছ ধরতে আসে এবং বাধা দেওয়ায় নাছিমার স্বামীকে মারধর করে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা না নিয়ে আদালতের পরামর্শ দেয়। বর্তমানে পিবিআই তদন্ত করছে।

নাছিমা খাতুন অভিযোগ করেন, ৪ জুন জেলা প্রশাসকের কাছে মৎস্য সমবায় সমিতি বাতিলের আবেদন করার পর থেকে তার স্বামীকে দুইবার হামলার শিকার হতে হয়েছে। থানায় অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ক্যাম্প ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ মৎস্য সমবায় সমিতি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শাহাজান আলী বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। শিগগিরই পাল্টা সংবাদ সম্মেলন করব।” তিনি আরো অভিযোগ করেন, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম