Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Bangla FMbyBangla FM
৪:২৯ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সদরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

নিহত সাম্য সম্পর্কে

উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সম্প্রতি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নির্মমভাবে নিহত হন, যা ছাত্রসমাজসহ সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সমাবেশে উপস্থিত ও বক্তব্য

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, ফয়সাল খান, মশিউর রহমান, সজীব মুন্সি এবং কলেজ ছাত্রদলের সভাপতি শামিম শিকদার, সাধারণ সম্পাদক হাসান সরদার, সিনিয়র সহ-সভাপতি ইকরামুল মোল্লা, সহ-সভাপতি শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফারিন খান হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি ন্যক্কারজনক ও পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম