Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাইলস্টোনের সাহসী শিক্ষিকা নিহত মাহরিন চৌধুরী এঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Bangla FMbyBangla FM
৭:৩০ am ২৩, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নীলফামারীর সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরী এঁর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

আজ বুধবার (২৩/জুলাই) সকালে নীলফামারী জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রসাশক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রসাশক ও পুলিশ সুপার সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করেন।

জানা যায়, নিহত মাহেরীন চৌধুরী ছিলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মুহিদ চৌধুরীর মেয়ে। মুহীদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাত ভাই ।মেহরিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ছিলেন। সম্প্রতি তিনি নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং মরহুমের পরিবার।

উল্লেখ্য- গত মঙ্গলবার বাদ জোহর দুপুর ২টা ৩০মিনিটে নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি চৌধুরীপাড়ায় বাব-মায়ের কবরের পাশে দাফন করা হয় তাঁকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম