Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Bangla FMbyBangla FM
৭:০৫ am ২৮, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শনিবার (২৮ জুন) ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর—এএফপি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানি দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকারী মারলাউইন ফুয়েন্তেস জানান, “ভূমিকম্পটি তেমন তীব্র ছিল না, তবে আমাদের কার্যালয়ের টেবিল ও কম্পিউটারগুলো প্রায় পাঁচ সেকেন্ড ধরে কেঁপে উঠেছিল।”

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা খুবই সাধারণ ঘটনা। যদিও বেশিরভাগ ভূমিকম্প খুব দুর্বল হয়, তবে মাঝেমধ্যে তীব্র এবং ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে, যা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

Tags: দক্ষিণ ফিলিপাইনদক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম