Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পি আর পদ্ধতি বাংলার মাটিতে হতে দেবো না:মোস্তফা জামাল হায়দার

Bangla FMbyBangla FM
৫:২৯ am ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

‎জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন পি আর পদ্ধতি বাংলার মাটিতে হতে দেবো না।

 সংস্কারের নামে বিভিন্ন অযুহাতে একটা সূক্ষ্ম কারচুপি চলছে, একটা প্রচেষ্টা চলছে আমাদের গণতন্ত্রের সেই সংগ্রামকে বিপদগামী করার। কিন্তু আমি নিশ্চিত আমার দেশের ছাত্রজনতা তাদের বুকের রক্ত যতখন প্রবাহীত হবে ধমনীতে ধমনীতে এই প্রচেষ্টা এই ঘৃণ তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না।

‎শনিবার (১২ জুলাই) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি আরো বলেন, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বার নির্ধারীত হওয়া একটি ভিন্ন মত এসেছে তাকে আমি এক ফুতকারে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাবনা মাত্র। এই অপরিকল্পিত প্রস্তাবনা সফল যদি করতেও হয় তবে অনেক সময়ের প্রয়োজন। তার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্যদিয়ে সম্ভবনাকে আমাদের বিচার করতে হবে, বিশ্লেষন করতে হবে, আমরা তাই এদেশের বুকে প্রচলিত এবং এদেশের মানুষ যে সিষ্টেমে অভ্যস্ত সেই নির্বাচনের মাধ্যমে আমরা আসন্ন নির্বাচনকে অনুষ্ঠিত করে জনগণের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করব। পারলামেন্ট গঠন করব সেই পার্লামেন্টে গিয়ে নির্ধারিত হবে কোন পদ্ধতিতে আগামীতে নির্বাচন আরো সুন্দর করা যায় সেই ব্যবস্থা আমরা দেখব। 

‎মোস্তফা জামাল হায়দার বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর কিছু দেশে আছে এ কথা অস্বীকার করা যায় না।j যে দেশগুলিতে আছে সেই দেশগুলো বাংলাদেশ অথবা নেপালের মত নয়, নেপালে এই পিআর পদ্ধতি চালু করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে। একটা অস্থায়ী সরকার, ভঙ্গুর সরকার, অস্থিতিশীল সরকার নেপালে নেমে এসেছে। বাংলার মাটিতে আমরা এটা হতে দিব না। আমরা বলতে চাই এই পদ্ধতিকে যদি আগামীতে গ্রহন করতে হয় পরবর্তী পার্লামেন্ট তা দেখবে। আজকে তাড়াহুড়া করে এই সমস্যা সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না। আগামী নির্বাচনে আমরা সংগ্রামের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম তেমন আগামীতেও ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১২ দলীয় জোট এবং সমস্ত গণতান্ত্রীক ও দেশপ্রেমিক দল অংশগ্রহন করবে।

‎

‎নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক প্রমূখ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম