Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে ভিসা প্রতারণা, চেক জালিয়াতি মামলায় গ্রেফতার ৫

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৪৮ pm ১১, নভেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণা, চেক জালিয়াতি ও বিএনপির ইফতার মাহফিলে ভাংচুর মামলার আসামি হিসেবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ভিসা প্রতারণা মামলার আসামি পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়ার মো. মালেক ইসলামের ছেলে মো. বেনজির ইসলাম (২৬), চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মাগুরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. এহছানুল হক (৫৫), দক্ষিণ রনচন্ডি ইউনিয়নের মাহফুজার রহমানের ছেলে মো. মামুনুর রশিদ (৪০), উত্তর ভড়ভিটা ইউনিয়নের মৃত কফিল উদ্দিনের ছেলে ও রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন এবং নিতাই পানিয়ালপুকুর গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে মো. পেয়ারুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ নভেম্বর কিশোরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা (নম্বর-০৩/২৯৬, ধারা ১৮(১)/২১(২)/২২(১)/২৪(১)(ক)/২৭(১)) দায়ের করা হয়। এতে মো. বেনজির ইসলামকে ২ নম্বর আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

অপরদিকে, চলতি বছরের ২০ মার্চ দায়ের হওয়া মামলা নং ২৮ (ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩২৭ পেনাল কোডে) অনুযায়ী বিএনপির ইফতার মাহফিলের ভাংচুরের ঘটনায় রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন ও মো. পেয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। আর চেক প্রতারণা মামলায় মো. মামুনুর রশিদ ও মো. এহছানুল হককে সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এসব অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম