Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাল লুটের খেসারত দিতে হলো শার্শা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের

Bangla FMbyBangla FM
৮:০০ am ০৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি:-

খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুৃটের খেসারত দিতে হলো যশোরের শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসকে। তার ও তার ভাইয়ের বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুট করার ঘটনা বিএনপির ইমেজ চরমভাবে সংকটে ফেলেছে। বিষয়টি নিয়ে যখন চারদিকে তুমুল সমালোচনা তখন দলের ইমেজ ধরে রাখতে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করেছে যশোর জেলা বিএনপি। এক চিঠিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক পত্রে বুধবার এই নির্দেশ দেয়া হয়। বুধবার শার্শার বাগআঁচড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুট করে নেয়ার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে। ওইদিন সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কায়বা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ডিলার শাহাজহান কবির।

শাহাজান কবির অভিযোগ করেন, তিনি বুধবার বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে কয়েকটি ট্রলিতে করে চাল নিয়ে ডিলার পয়েন্টে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগআঁচড়ার বকুলতলায় পৌঁছালে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। কেন চাল নামিয়ে নিয়েছেন ফোন করে জানতে চাইলে রুহুল কুদ্দুস তাকে গালিগালাজ করে হুমকি দেন বলে দাবি করেন ডিলার শাহাজান কবির।

আর বিএনপি নেতা রুহুল কুদ্দুসের ভাই কালুর দাবি, তিনি ডিলারের কাছে টাকা পাবেন বলে চাল আটকে ছিলেন।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমার বিরুদ্ধে চাল লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো চাল লুট করিনি। আমার কাছেও অভিযোগ আছে অনেক ব্যক্তি এই চাল পায় না। আমি তাদের দেয়ার জন্য সরিয়ে রেখেছি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকে রাখছিল, পরে ছেড়ে দিয়েছে।’

ডিলারের প্রতিনিধি তৌহিদুর রহমান বলেন,‘বিএনপির দু’গ্রুপের বিবাদের কারণে কুদ্দুস চেয়ারম্যানের লোকজন চাল নামিয়ে নিয়েছিল। পরে ইউএনও স্যার ফোন করার পর ওরাই গাড়িতে চাল তুলে দেয়।’

শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন,‘চাল লুট হয়েছে। সেগুলোতো আমি একা উদ্ধার করবো না। উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগকে থাকতে হবে।’ বুধবার দুপুর ২.৫৫ মিনিটে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান ওসি রবিউল ইসলাম।

এ বিষয়ে জানতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন,‘একব্যক্তি জোর করে চাল নামিয়ে নিয়েছিলেন। পরে উদ্ধার হয়েছে। তারপরও ডিসি স্যারের নির্দেশ অপরাধীর বিরুদ্ধে মামলা হবে। শাস্তি পাবে।’

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম