Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের জিন্দাবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
৩:৩৭ pm ০৩, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

সিলেট ব্যুরো:- সিলেটের জিন্দাবাজারে হকার কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়ির (এসআই) ইলিয়াসুর রহৃান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায়  মামলা দায়ের করেন। মামলা নং-৪/২৫। ধারা: ১৮৬০ সনের পেনাল কোড আইনের ১৪৩- ১৮৬, ৩৩২, ৩৫৩, ৩০৭, ৫০৬।
এজাহারে উল্ল্যেখিত আসামীরা হলেন, দক্ষিন সুরমা থানার বরইকান্দি ১০ নং রোডের হোসপন আলীর ছেলে বন্দরবাজারের হকার নাহিদ (২৩),  লিটন (৩০) বন্দরবাজার হকার, স্বপন (২৫) বন্দরবাজার হকার।

বাদীর এজাহার সুত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকার সময় হকার এবং সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়। খবর পেয়ে বাদী সঙ্গীয় ফোর্স সহ জিন্দাবাজার পয়েন্টে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। এসময় এজাহারে উল্ল্যেখিত ১, ২ ও ৩নং আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা রাস্তা ছেড়ে না দিয়ে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলে ১,২ ও ৩নং আসামী আচমকা পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং বাদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালিসহ অসৌজনমূলক কথা বলতে থাকে।
১. ২ ও ৩নং আসামী উপস্থিত অন্যান্য হকারদেরকে উত্তেজিত করে এবং একপর্যায়ে ১,২ ও ৩নং আসামী উত্তেজিত হয়ে বাদীর সাথে উশৃঙ্খল মারমুখি আচরণসহ বাদীকে ধাক্কা দেয় এক পর্যায়ে আসামীরা বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম ও ভয়ভীতি প্রদর্শন করে।
ঘটনাস্থলে স্থাপনকৃত সিসি টিভি ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং বাদী ও বাদীর সঙ্গীয় ফোর্স সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে উক্ত বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্ল্যেখ করেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম