Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ বন্ধু গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৫:০৫ pm ০১, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা  প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই রাতেই দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুইজন হলেন- একই গ্রামের নেসার উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৫) ও লতিফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নলকূপ থেকে পানি আনার জন্য যায় কিশোরী। সেখানে ওত পেতে থাকা ওই দুই বখাটে যুবক কিশোরীর হাত মুখ বেঁধে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নলকূপের পাড় থেকে কিশোরী ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে মুখ বাধা অবস্থায় কিশোরীকে উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয় ডাক্তার দ্বারা ওই কিশোরীকে চিকিৎসা করা হলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ কর হয়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার খোরশেদ আলম জানান, ‘ওই কিশোরীকে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত ও গোপনাঙ্গে জখমের চিহ্ন পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম