Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্টেরদ্বিতীয় শিকার মহিলালীগ নেত্রী ববি

Bangla FMbyBangla FM
৩:৪২ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

শাহজাহান আলী মনন,

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


অপারেশন ডেভিল হান্ট নামক অভিযানে নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শিকার হলেন মহিলালীগ নেত্রী ববি। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে শহরের বাবুপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এই নেত্রীকে গণ অভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। ববি সাবেক পৌর মেয়র ও পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।

জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামানিকের ছেলে নুর ইসলাম। তিনি গত ৪ আগস্ট সৈয়দপুর শহরে আসলে আওয়ামীলীগের মিছিল থেকে চালানো গুলিতে আহত হন। এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর ৬৩ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং ৪। এর প্রধান আসামী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তার নেতৃত্বেই ঘটনার দিন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়।

গত ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) এই মামলার দ্বিতীয় আসামী উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এস আই মেহেদী হাসান খান মারুফ, এস আই আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একইভাবে মহিলালীগ নেত্রী ববিকেও গ্রেফতার করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় হত্যাচেষ্টা মামলার আসামী মহিলালীগ নেত্রী ববিকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার বিকালে তাকে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

শাহজাহান আলী মনন 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম