Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি বাতিলের দাবি স্থানীয়দের

Bangla FMbyBangla FM
১২:৫২ pm ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়ার দাবি উঠলেও, একাধিক অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায়— প্রশ্নপত্র ফাঁস করে কিছু নির্দিষ্ট প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে প্রার্থীদের ভর্তি করানো হচ্ছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অবৈধ উপায়ে ভর্তি নিশ্চিত করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অভাব রয়েছে। বাতিলের দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মারুফ রেজা তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অবিলম্বে এসব দুর্নীতির তদন্ত করে ভর্তি পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একই সঙ্গে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।তিনি আরো বলেন, “গাইবান্ধা টিটিসি-তে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নাহলে মেধাবীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবেন, যা ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।” এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: দুর্নীতিশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম