Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিথ্যা মামলা থেকে ১০ বছর পর অব্যাহতি পেলেন ৪৭ আসামি

Nuri JahanbyNuri Jahan
৫:১৮ pm ২৯, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর পর ঝালকাঠিতে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ মোট ৪৭ জন আসামি।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম মামলার সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আদালত বুধবার মামলার সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামের কারণে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই মামলাও তেমনই একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। দীর্ঘ ১০ বছর পর ন্যায়বিচার পেয়ে আমরা স্বস্তি পেয়েছি।

তিনি আরও জানান, মামলার বেশ কয়েকজন আসামি দীর্ঘ সময় কারাভোগ করেছেন এবং এ রায়ের মাধ্যমে তাদের জীবনের একটি বড় বোঝা অবশেষে শেষ হলো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম